মোঃ যুবায়ের আক্তার চৌধুরী ১৯৯৮ সালে জাপানে পাড়ি জমান
এবং সেখানেই তাঁর বিশ্ববিদ্যালয় জীবন অতিবাহিত করেন। নাগাওকা ইন্স্টিটিউট অব্ টেকনোলজি, নীগাতা থেকে গ্রাজুয়েশন শেষ করে মার্কেটিং কন্সালটেন্ট হিসেবে কর্ম জীবন শুরু করেন ইউনিটেক্স কর্পোরেশনে। এরপর এক্সেস্ কোঃ লিঃ,
এখানে তিনি একজন মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করেন, ঘুরতে হয় জার্মান সহ বিভিন্ন দেশে।
এভাবেই তিনি নিজ কর্মদক্ষতা, জ্ঞান আর কঠোর পরিশ্রম কাজে লাগিয়ে গড়ে তোলেন নিজেরই প্রতিষ্ঠান প্লিয়াদিশ বাংলাদেশ লিঃ। ২০১০ সালে জন্ম নেয়া এই প্রতিষ্ঠানটি এখন স্ব-গৌরবে এগিয়ে যাচ্ছে যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ যুবায়ের আক্তার চৌধুরী।
| ১৯৭৭ | জন্মগ্রহণ করেন বাংলাদেশের জয়পুরহাটে |
|---|---|
| ১৯৯৫ | রংপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পাদন করেন |
| ১৯৯৮ | জাপানে পাড়ি জমান এবং বাংকা ইন্স্টিটিউট অব্ ল্যাঙ্গুয়েজ, টোকিও থেকে জাপানিজ ভাষা শিক্ষা নেন |
| ১৯৯৯ | জাপান কলেজ অব্ ইলেক্ট্রনিক্স -এ ১ম বর্ষে ভর্তি হন |
| ২০০১ | নাগাওকা ইন্স্টিটিউট অব্ টেকনোলজি, নীগাতায় ক্রেডিট ট্রান্সফার করেন |
| ২০০৩ | গ্রাজুয়েশন/স্নাতক সম্পন্ন করেন প্রথম কর্মজীবন শুরু করেন জাপানের ইউনিটেক্স কর্পোরেশনে |
| ২০০৫ | এ্যাক্সেস্ কোঃ লিঃ -এ নিয়োগপ্রাপ্ত হন |
| ২০০৬ | ডুসেলডর্ফ, জার্মান শাখার এ্যাক্সেস্ কোঃ লিঃ -এ একজন এক্সপার্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন |
| ২০০৭ | এ্যাক্সেস্ কোঃ লিঃ -এর হেড কোয়ার্টারে ফেরৎ আসেন |
| ২০১০ |
এ্যাক্সেস্ কোঃ লিঃ থেকে অব্যাহতি নেন। প্রতিষ্ঠা করেন- প্লিয়াদিশ জাপান লিঃ এবং প্লিয়াদিশ বাংলাদেশ লিঃ |
| ২০১১ | প্রতিষ্ঠা করেন- প্লিয়াদিশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং প্লিয়াদিশ আইটি লিমিটেডএবং প্লিয়াদিশ কন্স্ট্রাকশন এণ্ড কন্সাল্টিং লিমিটেড |